বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

১ ডিসেম্বর শুরু এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক ৪ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
১ ডিসেম্বর শুরু এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা

 

অনলাইন ডেস্ক

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর। তবে পরীক্ষার বিস্তারিত সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নেওয়া যেসব শিক্ষার্থী সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাঁরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন পরবর্তী সময়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Read more — জাতীয়
← Home