বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরানকে দায়ী করলেন ট্রাম্প

৪ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরানকে দায়ী করলেন ট্রাম্প

 আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পেছনে ইরান-সংক্রান্ত পরিস্থিতিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, ইরানকে ঘিরে উত্তেজনার কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল, যা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে।

ট্রাম্প বলেন, পেট্রলের দাম বৃদ্ধির সাময়িক চাপ ভোটাররা মেনে নিতে প্রস্তুত ছিলেন না। রিপাবলিকানদের পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি ইরান পরিস্থিতির প্রসঙ্গ টানেন।

নির্বাচনের পর ডেমোক্র্যাটরা বিভিন্ন প্রস্তাব আনতে পারে বলেও মন্তব্য করেন ট্রাম্প। তাঁর ভাষায়, এসব প্রস্তাবের কিছু ‘অযৌক্তিক’ হতে পারে। তবে সেগুলো তিনি ভেটো দেবেন বলে জানিয়েছেন।

Read more — আন্তর্জাতিক
← Home